*শুরু হল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার* ⚽ ২০২৬ ওয়ার্ল্ড কাপ এর জন্য কোয়ালিফায়ার শুরু হচ্ছে। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল জায়ান্টরা মাঠে নামছে একে অপরের বিরুদ্ধে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল শুরু হয়েছে মাত্র দু সপ্তাহ এবং সারা বিশ্বে বেশিরভাগ দেশেই দেশীয় লিগ শুরু হয়েছে তারই মাঝে একটু বিরতি দিয়ে ফুটবলের মহাযজ্ঞ এর জন্য সকল দেশগুলি যোগ্যতা অর্জন করতে মাঠে নামছে । ক্লাব ফুটবলের মাঝে হঠাৎ ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ পেয়ে দর্শকরা খুবই উৎসাহী। ⚽ ম্যাচগুলি - • ইউক্রেন vs ফ্রান্স। ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত বারোটা পনেরো• ইতালি vs এস্তোনিয়া। ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত বারোটা পনেরো• স্লোভাকিয়া vs জার্মানি। ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত বারোটা পনেরো• বুলগেরিয়া vs স্পেন। ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত বারোটা পনেরো• আর্মেনিয়া vs পর্তুগাল। ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত নটা পনেরো • ইংল্যান্ড vs আন্ডোরা। ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে নটা • ব্রাজিল vs চিলি। ৫ ই সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ছয়টা • আর্জেনটিনা vs ভেনেজুয়েলা। ৫ ই সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল পাঁচটা।⚽ উত্তেজক ম্যাচগুলো উপভোগ করতে অবশ্যই নজর রাখুন টিভির পর্দায়।
