*অবশেষে খালিদ ম্যাজিকে জয় ভারতীয় ফুটবল দলের।*
গতকাল CAFA নেশন্স কাপের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিলো তাজিকিস্তান ও ভারত।ম্যাচটি রাত ৯:০০ থেকে শুরু হয়েছিল তাজিকিস্তানের হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে। খালিদ জামিলের হাত ধরে প্রায় এক বছর দশ মাস পর বিদেশের মাটিতে জয় পেল ভারতীয় ফুটবল টিম এবং দীর্ঘ ১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেল ব্লু টাইগাররা।
এই জয়ের ফলে ভারতীয় ফুটবল দল CAFA নেশন্স কাপের বাকি পর্বের জন্য উৎসাহব্যঞ্জন সুরও তৈরি করে।পরের ম্যাচটি তাঁদের খেলতে হবে ইরান এর মতন শক্ত পতিপক্ষের সাথে তার আগে এই জয় তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রাখব।*ম্যাচের ফলাফল*তাজিকিস্তান (১)-(২) ভারত*
ম্যাচের প্রথম অর্ধম্যাচটি দারুন ভাবে শুরু করে ভারতীয় দল যেখানে খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মাথায় ভারতকে গোল করে এগিয়ে দেন দলের ইয়ং ডিফেন্ডার আনোয়ার আলী মোহাম্মদ উভেদ এর একটি লং থ্রুও থেকে হেড করে। খেলার শুরুতে গোল খেয়ে একটু চাপে ছিল তাজিকিস্তান দল, চাপের মুখে আবারো একটি গোল খেয়ে যায় তারা যেখানে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন, দলের আরকে অভিজ্ঞ ডিফেন্ডার সঙ্গেশ ঝিঙ্গান।
আনোয়ার আলীর বাড়ানো বলে প্রথমে হেড করেন রাহুল ভেকে যে বলটি তাজিকিস্তান গোল কিপার সেভ করে সেই ফিরতি বল থেক ভলি করে গোল করেন ঝিঙ্গান। এর পর কিছু অ্যাটাক করে তাজিকিস্তান এবং এই অ্যাটাক এর মাধ্যমে ২৩ মিনিটের মাথায় তাজিকিস্তানের হওয়ার ব্যবধান কমান তাঁদের স্ট্রাইকার শাখারম সামিইভ।এর গোলের পর থেকে আক্রমণ প্রতি আক্রমণে খেলা হলেও গোল পায়না কোনো দল।
*দ্বিতীয় অর্ধ* দ্বিতীয় অর্ধের শুরু থেকেই তাজিকিস্তান দল খেলার মধ্যে ফেরে এবং তারা অনবরত অ্যাটাক করতে থাকে এবং প্রচুর পাস খেলতে থাকে নিজেদের মধ্যে বেশ কিছু কর্নারও পায় তারা কিন্তু ভারতীয় প্লেয়ারদের নাছোড়বান্দা মনোভাব এবং গোল কিপার গুরপ্রীত সিং এর বেশ কিছু অসামান্য সভের কারণে গোল পায়না তাজিকিস্তান। ৭০ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফাউল করে বসে বিক্রম প্রতাপ সিং এর সুবাদে পেনাল্টি পায় তাজিকিস্তান কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় তাকিস্তানের পরিবর্তন হিসাবে আসা শেরিদ্দিন বোবোভ এবং শেষ পর্যন্ত ভারত ২-১ গোলে ম্যাচটি জিতে যায়।
*প্রথম একাদশ**তাজিকিস্তান*খাসানব, সফরভ, দ্যহুড়াবোব, নজরভ,কারোমাতুল্লোজড়ো,শকুরভ, দ্যহালিলভ,বোবোভ,পাঁজনবে,মাবাটেবভ,সামিইভ*কোচ-* গেলা শাকিলাডজে*ফরমেশন-* ৪-২-৩-১*ভারত*গুরপ্রীত, ঝিঙ্গান, আনোয়ার, ভেকে, উভেজ, যেকশন, সুরেশ, আশিক,ছাঙতে, বিক্রম প্রতাপ,ইরফান *কোচ-* খালিদ জামিল *ফরমেশন-* ৪-২-৩-১
*ম্যাচের পরিসংখ্যান**তাজিকিস্তান*বল পজেশন -৬৯মোট অ্যাটাক-৬৭মোট শট - ১৩টার্গেটে শট -৯*ভারত*বল পজেশন -৩১মোট অ্যাটাক-৪৪মোট শট -৭টার্গেটে শট -৫সেপ্টেম্বর এর ১তারিখে CAFA কাপে ভারতের পরবর্তী ম্যাচ ইরান এর বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৫:৩০ মিনিট থেজে।।।।
