⚽ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যাদের তিকিতাকা খেলতে খুব একটা দেখা যায়নি। মোরিনহো দ্যা স্পেশাল ওয়ান এর সময় কাউন্টার আটাকিং ফুটবল খেলতো রিয়াল মাদ্রিদ। মোরিনহোর পরে অসেন কার্লো আনচেলত্তি, তিনি এসে রিয়াল মাদ্রিদ বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ পায়, তারপর আসেন রাফা বেনিতেজ, তিনি অল্প সময় থাকলেও খেলার ধরনের খুব একটা পরিবর্তন করেননি। রিয়াল মাদ্রিদ লেজেন্ড জিনেদিন জিদান কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদ ডাইরেক্ট ফুটবল বেশি খেলে। বিবিসি এবং অসাধারণ রিয়াল টিম অনেক ট্রফি ও সাফল্য পেয়েছে কিন্তু বিগত কয়েক দশকেও লস ব্ল্যাঙ্কোসদের এই ধরনের পজেশন ফুটবল খেলতে দেখা যায়নি। জিনেদিন জিদান এর পরে কার্লো আনচেলত্তি আবারও রিয়াল এর দায়িত্ব পান সেখানেও রিয়াল মাদ্রিদ অনেক সাফল্য পায় তবে ডন কার্লো এর শেষের দিকে রিয়াল মাদ্রিদের খেলা সমালোচক ও সমর্থকদের মোটেই ভালো লাগেনি।
⚽ কার্লো আনচেলত্তি ব্রাজিল এর দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদের কোচ এর দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ খেলোয়াড় জাবি আল্যান্সো। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফলাফল খারাপ হলেও তার দেওয়া কথা তিনি রেখেছেন - " সুন্দর ফুটবল"
⚽ লা লিগা শুরু হওয়ার পর রিয়াল মাদ্রিদ এর প্রথম দুটি ম্যাচ দেখলে একটা কথাই বলতে হয় সেটা হল - "সুন্দর ফুটবল" । বল পজেশন অসাধারণ, ধারে কাছে নেই রিয়ালের প্রতিপক্ষরা, অকল্পনীয় পাস এবং আট্যাকিং ফুটবল রিয়াল এর খেলাকে পুরো পরিবর্তন করে দিয়েছে।
⚽ রিয়াল মাদ্রিদ এর চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এই তিকিতাকা ফুটবল খেলে কিন্তু তাদের স্কোয়ার পাস বেশি কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক আট্যাকিং ফুটবল উপহার দিচ্ছে।
এটাই পার্থক্য রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এর তিকিতাকা এর পার্থক্য।
