ই- পি -এল এর অষ্টম তম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ২-০ প্রিমিয়ার লিগ জয়ের মাধ্যমে এভারটন তাদের নতুন হিল ডিকিনসন স্টেডিয়ামের (পূর্বে যে স্টেডিয়াম টি ব্রামলি-মুর ডক নামে পরিচিত) নামকরণ করেন।
৫২,৭৬৯ ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ৫১,২০০ জন দর্শকের উপস্থিতি ছিল । *ম্যাচের ফলাফল*এভারটন (২)-(০)ব্রাইটন *প্রথম অর্ধ* এদিন এভারটন তাদের নতুন হিল ডিকিনসন স্টেডিয়ামে ৫১, ২০০ দর্শকের সামনে দারুন ফুটবল খেলতে থাকে প্রথম থেকেই যেখানে ২৩তম মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশের ক্রসে নতুন স্টেডিয়ামে প্রথম লিগ গোল করে ইলিমান এনদিয়ায় এই গোল করার সুবাদে এভারটনের দর্শকরা তাকে সারাজীবন মনে রাখবেন।
দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই ইলেকট্রনের হয়ে লিড দ্বিগুণ করে গার্নার লিড,গ্রিয়ালিসের বাড়ানো একটি বল থেকে দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।এভারটনের হয়ে তার প্রথম প্রিমিয়ার লিগে, জ্যাক গ্রিয়ালিশ ছিলেন অনুঘটক। তার নির্ভুলতা এবং সৃজনশীলতা দুটি অ্যাসিস্ট, তাকে ব্যাপক প্রশংসা এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ সম্মান অর্জন করেন। এদিন ব্রাইটনের শুরুটা ভালো হলেও বেশ কিছু সহজ সুযোগ মিস করা এবং পিকফোর্ড এর বেশ কিছু ভালো সেভ তাঁদের কে গোল পাওয়া থেকে বঞ্চিত করে নয়তো ম্যাচের রেজাল্ট অন্য রকম হতেই পারতো।
*প্রথম একাদশ*
*এভারটন* == জর্ডান পিকফোর্ড, জ্যাক ও'ব্রায়ান, জেমস টারকোস্কি, মাইকেল কিন, টিম ইরোগবুনাম, ইদ্রিসা গুয়ে, জেমস গার্নার, কিয়েরনান ডিউসবারি-হল, ইলিমান এনডিয়া , জ্যাক গ্রিলিশ , থিয়ের্নো ব্যারি,*কোচ-* ডেভিড ময়েস*ফরমেশন-* ৪-২-৩-১*
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন* বার্ট ভারব্রুগেন,ম্যাটস উইফার, লুইস ডাঙ্ক, জ্যান পল ভ্যান হেকে, ম্যাক্সিম ডি কুইপার, কার্লোস বালেবা, ইয়াসিন আয়ারি,কাওরু মিটোমা, ম্যাট ও'রিলে, ইয়াঙ্কুবা মিন্তে,জর্জিনিও রাটার *কোচ-* ফাবিয়ান হৃজেলের *ফরমেশন-* ৪-২-৩-১*
ম্যাচের পরিসংখ্যান* *এভারটন*বল পজেশন -৪২মোট পাস সংখ্যা-৩৬২মোট শট - ১১টার্গেটে শট -৩*ব্রাইটন*বল পজেশন -৫৪মোট পাস সংখ্যা-৪৯০মোট শট - ১৩টার্গেটে শট -৪এভারটন এর পরবর্তী ম্যাচ ৩০শে আগস্ট ওয়াল্ভস এর সাথে।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭:৩০ থেকে।ব্রাইটন এর পরবর্তী ম্যাচ ৩১শে আগস্ট ম্যানচেস্টার সিটি এর বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬:৩০ থেকে।
