⚽ ম্যাচের ফলাফল -ম্যানচেস্টার ইউনাইটেড(১)-(১) ফুলহাম⚽
ম্যাচের স্থান - ক্রাভেন কটেজ।⚽
ম্যাচের গোল করেছেন -ই. স্মিথ রো(ফুলহাম)- একটিআর. মুনিজ(আত্মঘাতী, ফুলহাম) - একটি⚽
প্রথম একাদশ -⚽
ম্যানচেস্টার ইউনাইটেড - কুনহা, ক্যাসেমিরো, ব্রুনো ফার্নান্দেজ, লুক শ, এম. ডি লিট, এল. ওরো, বি. এমবুমো, মেসেন মাউন্ট, পি. দরগু, এ. দিয়ালো, এ. বায়িন্দির।⚽কোচ - আর. আমোরিম ⚽ ফরমেশন - ৩-৪-২-১⚽
ফুলহাম- বি. লেনো, কে. টেটে, জে. এন্ডারসন, সি. বাসি, আর. সেসেগোন, এস. লুকিচ, এস. বার্গে, টি. কাস্ট্যাগনে, জে. কিং, এ. লাওবি, আর. মুনিজ ⚽কোচ - এম. সিলভা ⚽ ফরমেশন - ৪-২-৩-১⚽
গুরুত্বপূর্ণ পরিসংখ্যান -
ম্যানচেস্টার ইউনাইটেড -মোট শট - ১০টার্গেটে শট - ৩বল পজেশন - ৪৮%মোট পাস - ৩৯৩ফুলহাম -মোট শট - ১৩টার্গেটে শট - ৪বল পজেশন - ৫২%মোট পাস - ৩৯৯⚽ ম্যানচেস্টার ইউনাইটেড বিগত কিছু বছর ধরে প্রিমিয়ার লিগে তাদের যে ঐতিহ্য সেই অনুযায়ী খেলতে পারছে না।
এই মরশুমে দ্বিতীয় ম্যাচে ফুলহাম ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের ঘরের মাঠে আটকে দিয়েছে। তুলনামূলকভাবে ফুলহাম ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ভালো ফুটবল খেলেছে, খেলার মধ্যে ডমিনেশন , অ্যাগ্রেশন, চান্স ক্রিয়েশন ফুলহাম বেশি করেছে। যদি ফুলহ্যাম এর মুনিজ আত্মঘাতী গোলটি না করতো তাহলে আজ ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যেতে পারতো।
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম ভরসা এবং এই মুহূর্তে ক্লাব তথা লীগের অন্যতম সেরা প্লেয়ার ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফলে টিমও জয়ের মুখ দেখতে পাইনি। ক্লাবের পারফরমেন্সে সমর্থকরা খুবই হতাশ, খারাপ সময় যেন ম্যানচেস্টার ইউনাইটেড পিছন ছাড়ছে না।
⚽ ম্যানচেস্টার ইউনাইটেড এর পরবর্তী খেলা ৩০শে আগস্ট সন্ধে সাড়ে সাতটা বার্নলের বিরুদ্ধে এবং ফুলহামের পরবর্তী খেলা চেলসির বিরুদ্ধে ৩০ শে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা। সব খেলায় ভারতীয় সময় অনুযায়ী দেওয়া হল।
