know more
লিভারপুল (Liverpool) কি ২০২৫-২৬ EPL মরসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারবে?

*Epl এর প্রথম খেলায় মুখোমুখি লিভারপুল ও বোর্নমাউথ* ⚽

২০২৫ - ২৬ ইপিএলের সূচনা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ও বোর্নমাউথ এর ম্যাচের মধ্যে দিয়ে।খেলাটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ১২.৩০, ১৬ই আগস্ট। ⚽

গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রথম খেলা লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ড - এ। প্রথম ম্যাচে ভালো খেলার পাশাপাশি ৩ পয়েন্ট তুলে নেওয়ায় মূল উদ্দেশ্য লিভারপুল এর । বোর্নমাউথ গত মরশুমে ৯তম স্থানে শেষ করেছে। তাদের মোট সংগৃহীত পয়েন্ট ছিল ৩৮ ম্যাচে ৫৬, যেখানে লিভারপুল ৩৮ ম্যাচে ৮৪ পয়েন্টে লীগ শেষ করে।

লিভারপুল থেকে লুইস ডিয়াস বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন এই মরশুমে, তার অভাব লিভারপুল টিমে কতটা পরে সেইদিকে নজর সকলের থাকবেই।

⚽ ম্যাচটি লিভারপুল জেতার সম্ভাবনা ৭৪%, বোর্নমাউথ জেতার সম্ভাবনা ১১% এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৫ %।

⚽ দুটি দল ৪-২-৩-১ ছকে দল সাজানোর পক্ষপাতি।

⚽ দুই দলের কোচ হলেন - আর্নে স্লট ( লিভারপুল) ও আন্দোনি ইরাওলা ( বোর্নমাউথ)। এনাদের ক্ষুরধার মস্তিষ্কের লড়াইয়ের কে সকলের চোখ থাকবে।

⚽ *MEIS এর ভবিষ্যদ্বাণী* -লিভারপুল(৩)-(১)বোর্নমাউথ।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *