সম্প্রতি শুরু হতে চলেছে মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই মহারণ। যা চলবে ২রা নভেম্বর পর্যন্ত। এবছর এই মহিলা বিশ্বকাপ খেলা হবে দুটো দেশে। ভারত এবং শ্রীলঙ্কা তে।
এইবারের মহিলা বিশ্বকাপ ১৩তম বিশ্বকাপ হতে চলেছে। তার মধ্যে সব চেয়ে বেশি ৭ বার জিতেছে অস্ট্রেলিয়া, ৪ বার জিতেছে ইংল্যান্ড আর একবার জিতেছে নিউজিল্যান্ড।
সম্প্রতি ঘোষণা করেছে এই বিশ্বকাপ এ অংশগ্রহণ কারী ৮ টা টিমের স্কোয়াড। আজ আমরা জেনে নেব সব থেকে শক্তিশালী টিম অস্ট্রেলিয়া টিমের স্কোয়াড সম্পর্কে।
আমরা এই প্রতিবেদন এ এখন দেখে নেব আসন্ন মহিলা একদিনের বিশ্বকাপ এর অস্ট্রেলিয়ার স্কোয়াড ঠিক কি রকম। তো আসুন আমরা জেনে নি অস্ট্রেলিয়া র স্কোয়াড সম্পর্কে।
এইলিসা হিলি (C, WK)
ডারসি ব্রাউন
অ্যাশ গার্ডনার
কিম গার্থ
গ্রেস হ্যারিস
এলেনা কিং
বেথ মুনি
ফোবি লিচফিল্ড
তাহিলা মাগ্রাথ
এলিস পেরি
মেগান শুট
সোফি মলিনেক্স
আনাবেল সাদারল্যান্ড
জোর্জিয়া ভল
জোর্জিয়া ওয়ারহাম
এই হলো আসন্ন মহিলা একদিনের বিশ্বকাপ এ অস্ট্রেলিয়া এর ১৫ জন প্লেয়ার দের তালিকা। এবার দেখা যাক এই টিম নিয়ে অস্ট্রেলিয়া অষ্টম বারের মতো বিশ্ব জয় করতে পারে কিনা?
