know more
রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল জুভেন্টাস!!!

⚽ সিরিয়া এ তে দুই মহাশক্তিধর দল একে অপরের মুখোমুখি হয়েছিল। তুড়িনের জুভেন্টাস আর মিলানের ইন্টার মিলান। রুদ্ধশ্বাস এই ম্যাচে অবশেষে জুভেন্টাস জয়লাভ করে।

১৪ মিনিট নাগাদ প্রথমে গোল করে এগিয়ে যায় জুভেন্টাস কিন্তু ৩০ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় ইন্টার মিলান। ৩৮ মিনিটের মাথায় আবারও জুভেন্টাস এগিয়ে এগিয়ে যায় এবং প্রথমার্ধ ২-১ স্কোর লাইনে শেষ হয় জুভেন্টাস এর পক্ষে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কুড়ি মিনিটের মাথায় অর্থাৎ 65 মিনিটে ইন্টার মিলন ম্যাচের স্কোর ২-২ করে। ৭৬ মিনিটের মাথায় ইন্টারমিলান তাদের তিন নম্বর গোলটি করে ফলে ম্যাচের মধ্যে এই প্রথমবার ইন্টারমিনান লিড নেয় কিন্তু সেই লিড বেশিক্ষণ তারা ধরে রাখতে পারিনি।

মাত্র ছয় মিনিট পরে অর্থাৎ ৮২ মিনিটের মাথায় জুবেদা আবারো গোল করে ম্যাচের স্কোর লাইন ৩-৩ করে দেয়। ম্যাচের সব থেকে রোমাঞ্চকর মুহূর্ত আসে ইনজুরি টাইমে যখন ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি টাইমের এক মিনিট হয় অর্থাৎ 91 মিনিট এর মাথায় জুভেন্টাস তাদের চতুর্থ গোল করে এবং এই গোলটি নির্ণায়ক গোল হিসাবে পরিণত হয় এবং ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৪-৩ জুভেন্টাসের পক্ষে।

⚽ ম্যাচের ফলাফল-
জুভেন্টাস(৪)-(৩) ইন্টার মিলান
⚽ ম্যাচের স্থান - আলিয়ান্জ এরিনা
⚽ ম্যাচের গোল স্কোরার -
জুভেন্টাস-
L. Kelly 14'
K. Yıldız 38'
K. Thuram 82'
V. Adžić 90+1'
ইন্টার মিলান -
H. Çalhanoğlu 30', 65'
M. Thuram 76'

⚽ ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান -

জুভেন্টাস-
মোট শট - ১২
টার্গেটে শট - ৪
বল পজেশন - ৪১%
মোট পাস - ৩৫৭

ইন্টার মিলান -
মোট শট - ১৮
টার্গেটে শট - ৪
বল পজেশন - ৫৯%
মোট পাস - ৫০৩

⚽ গুরুত্বপূর্ণ এই ম্যাচে বল পজেশন ও ম্যাচের দখল ইন্টার মিলান রাখলেও ঘরের মাঠে জুবেন তাস জয়লাভ করে এবং লীগ টেবিলে এই মুহূর্তে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান এ অবস্থান করছে নাপোলি সম সংখ্যক ম্যাচে সমপয়েন্ট নিয়ে ১ নম্বর স্থানে অবস্থান করছে কারণ তাদের গোল পার্থক্য জুভেন্টাসের থেকে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *